Wednesday, December 15th, 2021
পিরোজপুরের শ্রেষ্ঠ উদ্যোক্তা হলেন কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শারমিন
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শারমিন আক্তার জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবার ক্যাম্পেইন-২০২১ কার্যক্রমের সমাপণি অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হন। বুধবার পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা শারমিন আক্তারকে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভিনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলার সেরার উদ্যোক্তা শারমিন আক্তার বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটালবিস্তারিত পড়ুন
দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ
দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই নির্দেশনা ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বুধবার মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ১০০ কুমির অবমুক্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে গতকাল বুধবার অবমুক্ত করা হয়েছে ১০০টি লবণপানি প্রজাতির কুমির। দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের সামনের নদীতে আনুষ্ঠানিকভাবে এসব কুমির অবমুক্ত করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। এসময় প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হোসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন, পশ্চিম সুন্দরবন বিভাগের ডিএফও আবু নাসের মহসিন হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও নির্মল কুমার পাল,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল ও হাট-বাজারে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, কপিলমুনি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, হরিঢালী স্কুল ও হরিঢালী বাজারে পাখি শিকার রোধে লিফলেট বিতারণ করা করা হয়েছে। কপিলমুনি বাজারে লিফলেট বিতারণের সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সংগঠনের সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, সিনিয়র সাংবাদিক জি.এম আসলাম হোসেন, শেখ সেকেন্দার আলী, জি.এম মোস্তাক আহমেদ, পলাশ কর্মকার, মো. সাইফুল ইসলাম, পরিবেশকর্মী কওসার আলী, সুশান্ত বিশ্বাস প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায়বিস্তারিত পড়ুন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পিরোজপুরে কাবাডি খেলা অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কাবাডি ফেডারেশনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পুলিশ সুপার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাবাডির ফাইনাল খেলায় বালক দলে ইন্দুরকানী উপজেলা চ্যাম্পিয়ান ও রানারআপ হয়েছে পিরোজপুর সদর উপজেলা দল। খেলায় মেয়ে দলে ভান্ডারিয়া উপজেলা দল চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে পিরোজপুর সদর উপজেলা দল।
পিরোজপুরে শুরু হয়েছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম
পিরোজপুরে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। ফাইজারের ১ম ডোজের টিকা দেওয়ার মধ্য দিয়ে আজ বুধবার সকাল ৯টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে টিকা দান কর্মসূিচর উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী। প্রথম দিনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মোট ৬০০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৪৮ হাজার স্কুল শিক্ষার্থী ও ১০ হাজার কলেজ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। পিরোজপুর সিভিল সার্জনবিস্তারিত পড়ুন
