স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পিরোজপুরে কাবাডি খেলা অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় কাবাডি ফেডারেশনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পুলিশ সুপার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাবাডির ফাইনাল খেলায় বালক দলে ইন্দুরকানী উপজেলা চ্যাম্পিয়ান ও রানারআপ হয়েছে পিরোজপুর সদর উপজেলা দল। খেলায় মেয়ে দলে ভান্ডারিয়া উপজেলা দল চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে পিরোজপুর সদর উপজেলা দল।
Please follow and like us:
« পিরোজপুরে শুরু হয়েছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ »
