প্রধান সূচি

স্বরূপকাঠীতে গলায় ফাঁস পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় খেলার ছলে গলায় ফাঁস লেগে সেলিনা আক্তার বৃষ্টি নামে ৭ বছরের একটি কণ্যা শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ডে জগন্নাথকাঠি গ্রাম এ ঘটনা ঘটে। বৃৃৃষ্টি ওই গ্রামের সেলিম হোসেনের একমাত্র মেয়ে। সে ওই গ্রামের ২৩নং পূর্ব জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির মা জেসমিন বেগম এ খবর নিশ্চিত করেছেন।

শিশুটির মা জেসমিন বেগম বলেন, মঙ্গলবার দুপুরে তার মেয়েকে গোসল করিয়ে বাসায় রেখে নিজে পুকুরে গোসলে যান। তখন মেয়ে ঘরে বসে খেলা করছিল। পরে তিনি গোসল সেড়ে বাসায় এসে বৃষ্টিকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য ডাকেন। তার ডাকে মেয়ের সাড়া না পেয়ে নিজেদের কাঠের ঘরের দোতলায় গিয়ে খোঁজেন। এসময় দেখতে পান মেয়ের খেলার জন্য কেনা ছোট শাড়ি পেঁচানো অবস্থায় দোতলার টবে মেয়ে বৃষ্টি ঝুলে আছে। মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে জেসমিন ডাক চিৎকার দেন। পরে স্বজনরা ছুটে এসে হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. ফাতেমাতুন জান্নাত ফারহা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান জানান, গলায় ফাঁস লেগে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial