প্রধান সূচি

পাইকগাছায় হরিঢালী ইউপি সদস্যদের শপথ গ্রহন

পাইকগাছার ১নং হরিঢালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

নির্বাচিত ইউপি সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। তারা হলেন- শহিদুল ইসলাম কাগুজি, আকবার শেখ, হাবিবুর রহমান, শেখ আব্দুল গফুর, আজিজুল খান, মুজাহিদ হাজরা, শংকর বিশ্বাস, বিষ্পদ কর্মকার, শেখ ফারুক হোসেন লাকি। সংরক্ষিত সদস্য আঞ্জুয়ারা বেগম, স্মিতা মন্ডল ও জয়ন্তী বিশ্বাস।

এর আগে রবিবার চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামমান তালুকদার শপথ বাক্য পাঠ করান। গত ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial