প্রধান সূচি

Monday, December 13th, 2021

 

মঠবাড়িয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীকে হাত-পা ভেঙ্গে দেওয়াসহ প্রাণনাশের হুমকি ॥ থানায় জিডি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাসির আহম্মেদকে নির্বাচন থেকে সড়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন থেকে সড়ে না গেলে তার হাত-পা ভেঙ্গে দেওয়াসহ তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি এসব হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে উক্ত মোবাইল ফোন নাম্বার উল্লেখ করে মঠবাড়িয়ায় থানায় সাধারণ ডায়েরী করেছেন বর্তমান চেয়ারম্যান ও আগামী ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো নাসির আহম্মেদ। মোবাইল ফোনে হুমকি দেওয়ার কল রেকর্ডটি পিরোজপুর কন্ঠ’র হাতে রয়েছে। উক্ত ফোনালাপেবিস্তারিত পড়ুন


ক্ষমতা গ্রহন করেছেন পাড়েরহাট ইউনিয়নে নতুন চেয়ারম্যান

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান মো. কামরুজ্জামান তালুকদার শাওন ক্ষমতা গ্রহন করেছেন। সোমবার দুপুরে শাওন আনুষ্ঠানিকভাবে ওই ইউনিয়ন পরিষদে বসেন। শাওন নৌকা প্রতীক নিয়ে পাড়েরহাট ইউনিয়ন থেকে নির্বাচন করে বিজয় লাভ করেন। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম মতিউর রহমান, পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ইউনিয়নের উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করা হবে। উল্লেখ্য, পাড়েরহাট ইউনিয়নের সদ্যবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ২২টি মোবাইল উদ্ধার ॥ মালিকদের কাছে হস্তান্তর

বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২২টি মোবাইল ফেরত পেয়েছেন প্রকৃত মালিকেরা। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কে.এম. আরিফুল হক উদ্ধারকৃত এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিব ইকবাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজিজুল হক, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও পুলিশ মিডিয়া সেলের দায়িত্বে থাকা এস. এম আশরামুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইলের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রেবিস্তারিত পড়ুন


তরুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের ইতিহাস জানাচ্ছে আব্দুল লতিফ খসরু

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মহান বিজয় দিবসের মর্যাদা প্রতিষ্ঠা লড়াইয়ে বাঙালীর আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছেন ষাটোর্ধ পিরোজপুরের কাউখালীর তথ্য কেন্দ্র ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু। তিনি কাউখালীর মানুষেরর কাছে তথ্য ব্যাংকার হিসেবে পরিচিত। মহান বিজয়ের মাসে তিনি স্বপ্রণোদিত হয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পৌঁছে দিচ্ছে নতুন প্রজন্মের হাতে। বিজয়ের এই মাসে কাউখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ করছেন তিনি। সোমবার কাউখালী সরকারী ডিগ্রী কলেজের শহীদ মিনারের পাদদেশে মুক্তিযুদ্ধের বই তুলে দেন নতুন প্রজন্মের হাতে। পরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুত্ব হয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ‘ভূমি দখল এবং নদী দূষণ ও দখল’ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

পিরোজপুরে ‘ভূমি দখল এবং নদী দূষণ ও দখল’ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের ‘ডাক দিয়ে যাই’ মিলনায়তনে নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ ভূমি অধিকার নেটওয়ার্ক (ইখজঘ)’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনিরা পারভীন। পিরোজপুর গণউন্নয়ন সমিতি (চএটঝ)’র এর নির্বাহী পরিচালক জিয়াউল আহসান জিয়ার সভপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তী পালন

বাংলাদেশের সকল শিশুর জন্য আশা ও ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর স্লোগানে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তী পালন করেছে। সোমবার সকাল ১০ সদর উপজেলার পরিষদ মিলনায়তনে স্বাধীনতার ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পিরোজপুর এডিপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ। ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের এরিয়া ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো. মাসুদুজ্জামান মিলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা। সেমিনারে বক্তারা বলেন, ১৯৪৭ সাল থেকে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় হরিঢালী ইউপি সদস্যদের শপথ গ্রহন

পাইকগাছার ১নং হরিঢালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। নির্বাচিত ইউপি সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। তারা হলেন- শহিদুল ইসলাম কাগুজি, আকবার শেখ, হাবিবুর রহমান, শেখ আব্দুল গফুর, আজিজুল খান, মুজাহিদ হাজরা, শংকর বিশ্বাস, বিষ্পদ কর্মকার, শেখ ফারুক হোসেন লাকি। সংরক্ষিত সদস্য আঞ্জুয়ারা বেগম, স্মিতা মন্ডল ও জয়ন্তী বিশ্বাস। এর আগে রবিবার চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামমান তালুকদার শপথ বাক্য পাঠবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial