আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রতিপক্ষ উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রতিপক্ষ-২০২১ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যেগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মহিলা পরিষদের অফিস কক্ষে লিগ্যাল এইড উপ-কমিটির সহযোগিতায় ভারপ্রাপ্ত সভাপতি মাতওয়ারা বেগম টুলির সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম।
মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার সঞ্চালানয় বক্তব্য রাখেন, সাংবাদিক জিয়াউল আহসান জিয়া, পৌর কাউন্সিলর আ. ছালাম বতেন, মহিলা পরিষদের সহ-সভাপতি খাইজুরান ধিরোজ, প্রচার সম্পাদক কানিজ ফাতিমা হাসি, ডাক দিয়ে যাই এর সিনিয়র এলাকা ব্যবস্থাপক মো. শাহ নেওয়াজ, খেলাফত হোসেন খসরু প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে যুবলীগ নেতা শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
