পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত
‘সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়তে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আইডিবি’র ৫১তম প্রতিষ্ঠা বাষির্কী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার পিরোজপুরে একটি র্যালী বের করা হয়। সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরাতন ডিসি অফিস থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রকৌশলী সভাপতি এম এ রব্বানী ফিরোজ, প্রকৌশলী সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, পিরোজপুর পৌরসভার নিবাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্র, প্রকৌশলী শেখ হোসনে আরা পপিসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মকত প্রকৌশলীরা অংশ নেন।
Please follow and like us:
« পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্রকে মুক্তিপনের দাবীতে হত্যা ॥ আটক-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সেনাবাহিনীর চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান »
