প্রধান সূচি

পিরোজপুরে ইউপি নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : বিভাগীয় কমিশনার

পিরোজপুরে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষে আজ বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার ৩ উপজেলার ৯টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থী এবং সংরক্ষিত আসনের প্রার্থীসহ ৪ শতাধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী অংশগ্রহণ করেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার জামিল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান পিপিএম সেবা।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আলতাফ হোসেন, শংকরপাশার মাওলানা নাছির উদ্দিন, শিকদারমল্লিকের মো. শহিদুল ইসলাম, নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের আলতাফ হোসেন হাওলাদার, শ্রীরামকাঠীর সিদ্দিকুর রহমান, দীর্ঘার এডভোকেট দ্বিজদাস হালদার, শাহ আলম আকন ও আশুতোষ, ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের সেকান্দার হাওলাদার ও মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া সংরক্ষিত মহিলা আসন ইন্দুরকানীর ৭, ৮ ও ৯ এর সেলিনা বেগম এবং পত্তাশীর ৭নং ওয়ার্ডের রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং র‌্যাব এর কমান্ডিং অফিসার অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, আগামী ১১ নভেম্বর এর নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্বাচন আচরণ বিধিমালা লংঘন করলে অথবা আইন শৃঙ্খলার অবনতি ঘটালে অথবা অবৈধভাবে নির্বাচিত হতে চাইলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ভোটারদের আশ^স্ত করে বিভাগীয় পর্যায়ের ও জেলা পর্যায়ের কর্মকর্তারা বলেন, ‘আমার ভোট আমি দেব- যাকে খুশি তাকে দেব, এই শ্লোগানটি শতভাগ বাস্তবায়িত করা হবে।’
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ২য় ধাপে পিরোজপুর জেলার তিনটি উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক, দূর্গাপুর এবং শংকরপাশা ইউনিয়ন, নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী, র্দীঘা ও শাখারীকাঠী ইউনিয়ন এবং ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী এবং ইন্দুরকানী সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial