পিরোজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় র্শীষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
পিরোজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় র্শীষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পিরোজপুর পিরেজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।
সুজন-সুশাসনের জন্য নাগরিক, দি হাঙ্গার প্রজেক্ট এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।
সুজন পিরোজপুর সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইদুর রহমান, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা, নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা নকীব, এনজিও কর্মকর্তা মাইনুল আহসান মুন্না, সাংবাদিক শিরিনা আফরোজ প্রমুখ।
