প্রধান সূচি

ইউপি নির্বাচন ৩য় ধাপ

কাউখালীর দুই ইউপিতে ১০৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ও ৪নং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ দুটি ইউনিয়নের নির্বাচনের মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীর সংখ্যা ৬৮জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ.এম.আর.কে. খোকন, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ.এম হাফিজ উল্লাহ. স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ, স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী মো.মাসুম হোসেন।
এছাড়া ইউনিয়নের ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মাহামুদ খান খোকন, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো. বজলুর রহমান খান. স্বতস্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগ বিদ্রোহী) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন (বাবলু জমাদ্দার) এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লাইকুজ্জামান মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শেয়াব উদ্দিন কাশেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৫ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান জানান, সয়না রঘুনাথপুর ও চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে ১২জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন, সংরক্ষিত আসনে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial