প্রধান সূচি

পিরোজপুরে জেলা পুলিশের দাবা লীগ শুরু

পিরোজপুর জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় পিরোজপুরে শুরু হয়েছে জেলা দাবা লীগ। শনিবার পিরোজপুর স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ৫ দিনব্যাপী এ লীগ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাইদুর রহমান পিপিএম সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী এ লীগ প্রতিযোগিতায় ৮টি ক্লাবের ৪৮ জন দাবারু অংশগ্রহণ করবে।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় এর প্রতিফলন দেখতে পাচ্ছি। পুলিশ সুপার বলেন, আমরা বর্তমান প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে পারলে তারা মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন ধরণের অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial