Saturday, October 16th, 2021
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মবার্ষিকী উদযাপন
বাগেরহাটে নানা আয়োজনে প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সকালে জেলার মোংলা উপজেলার মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবির সমাধিস্থলে পুস্পমাল্য অর্পন করেন ভক্তরা। দুপুরে রুদ্রের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের মাঝে মিস্টি বিতরণ করেন কবির পরিবারের সদস্যরা। বিকেলে মিঠাখালী ফুটবল মাঠে অগ্রদূত ক্রীড়া চক্র ও ডেউয়াতলা ফুটবল একাডেমির সাথে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ॥ স্বামী আটক
বাগেরহাটে আবাসিক হোটেল থেকে মোসা: নাসিমা খাতুন (৩৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাট শহরের রাহাতের মোড়স্থ বিলাস হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। এসময় ওই নারীর স্বামী রবিউল ইসলাম রুবেল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মোসা: নাসিমা খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী দক্ষিণপাড়া এলাকার ওলীদ মিয়ার মেয়ে। সে ঢাকার সাভার এলাকার একটি গার্মেন্টসে চাকুরী করতো। আটক রবিউল ইসলাম রুবেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা পুলিশের দাবা লীগ শুরু
পিরোজপুর জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় পিরোজপুরে শুরু হয়েছে জেলা দাবা লীগ। শনিবার পিরোজপুর স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ৫ দিনব্যাপী এ লীগ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাইদুর রহমান পিপিএম সেবা। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম চৌধুরী। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী এবিস্তারিত পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ধর্ম অববমাননার অজুহাতে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারণ সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক অন্তর ঘরামী, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন পাল নিলয় প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংসের পায়তারা চালিয়ে যাচ্ছে। সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার জন্য এই কাজবিস্তারিত পড়ুন
