প্রধান সূচি

সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ধর্ম অববমাননার অজুহাতে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারণ সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক অন্তর ঘরামী, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন পাল নিলয় প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংসের পায়তারা চালিয়ে যাচ্ছে। সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার জন্য এই কাজ করছে। বাংলাদেশের সাধারণ মানুষ দেশে অশান্তি সৃষ্টির এই অপপ্রচেষ্টাকে মেনে নিবে না। বাংলাদেশের হিন্দু-মুসলমান সবাই ভাই-ভাই। সকলে এই দেশের সন্তান। দেশকে ভালোবেসে সবাই মিলে আমরা এই বিশৃঙ্খলাকে প্রতিরোধ করবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial