প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদী ও শাখা খাল শীতলা খালে ওই পোনা অবমুক্ত করা হয়।

২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৪০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন মাছের পোনা অবমুক্তবরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial