প্রধান সূচি

Monday, September 27th, 2021

 

থানায় মামলা দায়ের ॥ বাবার বিরুদ্ধে স্বাক্ষী দিল ছেলে

স্ত্রীকে মেরে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

‘আমার মা কে অনেক মেরে মুখে বিষ ঢেলে দিয়েছে বাবা’ এমনটাই দাবী করে থানায় সাক্ষী দিয়েছে পিরোজপুর সদর উপজেলার সিকাদার মল্লিক ইউনিয়নের জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান মীর। পিরোজপুর সদর উপজেলার সিকাদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে মাহফুজা বেগম নামে এক গৃহিনীকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা চালায় স্বামী মিলন মীর। এ ঘটনায় সোমবার দুপুরে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যতন ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো. মাসুদুজ্জামান মিলু। আর এ মামলায় এমনটাই অভিযোগ করেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এহ্সান গ্রুপে গ্রাহকের জমাকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে ফিল্ড অফিসারদের সংবাদ সম্মেলন ॥ আদালতে আরও মামলা দায়ের

পিরোজপুরে এহসান গ্রুপে গ্রাহকের জমাকৃত টাকা ফেরত না দেওয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব অহসান ও তাদের ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানে কর্মরত ফিল্ড অফিসাররা (এফও)। এদিকে জমাকৃত টাকা ফেরত পেতে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেছেন জেলার নাজির উপজেলার ক্বারী মো. শামসুল হক। পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ১৬ সেপ্টেম্বর ৩ কোটি ৯৬ লক্ষ ৩ হাজার ৯৮০ টাকা আত্মসাতের অভিযোগে তিনি বাদী হয়ে মামলাটি করেন। এছাড়া জমাকৃত অর্থ আদায়ের লক্ষে আরও বেশ কয়েকজন গ্রাহক বাদী হয়ে পিরোজপুর আদালতে কয়েকটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। পিরোজপুর প্রেসক্লাবেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অফিস। সোমবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদী ও শাখা খাল শীতলা খালে ওই পোনা অবমুক্ত করা হয়। ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৪০ কেজি পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন মাছের পোনা অবমুক্তবরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিমবিস্তারিত পড়ুন


ফুটপাতে মুখরোচক খাবার বিক্রি করে চলে তাদের সংসার

ফুটপাতে মুখরোচক খাবার বিক্রি করে তার আয় দিয়েই চলে তাদের সংসার। পথে ঘাটে বিশেষকরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে ছাত্র ছাত্রীরাই হলো তাদের প্রধান ক্রেতা। করোনায় দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুল কলেজ বন্ধ থাকাকালীন সময়ে ধার-দেনা করে নানান কষ্টে চলতো তাদের সংসার। মলিন মুখে কাটতো তাদের জীবন সংগ্রাম। অবশেষে চলতি মাসের ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে ওইসব ফুটপাতের খাবার বিক্রিতাদের মলিনমুখ এখন ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। বিদ্যালয় এলাকার রাস্তার পাশে বেলপুরি, ফুচকা, আমড়ার আচার, ঝালমুড়ি, বাদাম ও ডালভাজাসহ বাহারি মুখরোচক খাবার দুই চাকা ও তিন চাকাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

পিরোজপুরের ঐতিহ্যবাহী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে, সরকারি সকল নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান। করোনা প্রতিরোধে গেটে ও প্রতিটি ক্লাসরুমে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্র-ছাত্রী ও শিক্ষক সকলে মাস্ক পরিধান করে স্কুলে আসেন। সোমবার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে গিয়ে দেখা গেছে, গেটে সবাইকে তাপমাত্রা মাপা হচ্ছে, হ্যান্ড স্যানেটাইজার দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে হাতে এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষক সবাই মাস্ক পড়ে ক্লাসে এসেছেন এবং দুরত্ব বজায় রেখে বেঞ্চ সাজানো হয়েছে। বিদ্যালয়ে এ দিন শতকরা ৯০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫তম দিনেবিস্তারিত পড়ুন


বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে ৮ কিলোমিটার দীর্ঘ রোড শো

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে ৮ কিলোমিটার দীর্ঘ যান্ত্রিক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে রোড শো’টি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে গিয়ে এই রোড শো শেষ হয়। রোড শো-তে দুই শতাধিক মোটর সাইকেল, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের জীপ, টুরিস্ট পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন। রোড শো শেষে গোড়া দিঘির পাড়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাবিস্তারিত পড়ুন


কাউখালীতে বাল্যবিবাহ ও ঝড়ে পড়া প্রতিরোধে মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে ‘বাল্যবিবাহ ও ঝড়ে পড়া প্রতিরোধে’ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার সকালে উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠিত সভা হয়। বীর মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলালে সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. আরিফা সিদ্দিকা, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আ. জিয়াদ, সমাজসেবী আব্দুলবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় “যুবলীগ আলোর পথযাত্রী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ। সোমবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি বাবু শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, যুবলীগ সহ-সভাপতি আরিফুর রহমান সোহাগ, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা রামীম আহম্মেদ, বদিউল ইসলাম মাদল, শাহীন নবী, জয়নাল আবেদীন, আলভী আলামীন, শাহ আলম প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial