প্রধান সূচি

পিরোজপুরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

পিরোজপুরের ঐতিহ্যবাহী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে, সরকারি সকল নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে পাঠদান। করোনা প্রতিরোধে গেটে ও প্রতিটি ক্লাসরুমে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্র-ছাত্রী ও শিক্ষক সকলে মাস্ক পরিধান করে স্কুলে আসেন।

সোমবার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে গিয়ে দেখা গেছে, গেটে সবাইকে তাপমাত্রা মাপা হচ্ছে, হ্যান্ড স্যানেটাইজার দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে হাতে এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষক সবাই মাস্ক পড়ে ক্লাসে এসেছেন এবং দুরত্ব বজায় রেখে বেঞ্চ সাজানো হয়েছে। বিদ্যালয়ে এ দিন শতকরা ৯০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫তম দিনে স্কুলটিতে গিয়ে দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করছে। শ্রেণিকক্ষে প্রতিটি বেঞ্চে দুইজন করে বসতে দেখা গেছে।

দীর্ঘ দেড় বছর পর ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছসিত বলে জানান কয়েকজন শিক্ষার্থী। তারা জানিয়েছে সুখকর অনুভূতির কথা। তারা জানান, স্কুলে আসতে পেরে খুবই ভাল লাগছে। সবার সাথে সবার দেখা হচ্ছে। করোনাকালীন সময় বাড়িতে বসে থাকতে থাকতে হাপিয়ে উঠেছিলাম। আগের মত স্কুলে আসতে পেরে খুবই উৎফুল্ল লাগছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াতে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সর্বদা স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করছি। পাশাপাশি লেখাপড়া পিছিয়ে পড়ায় যে ক্ষতি হয়েছে তা থেকে এ যাত্রায় রক্ষা পাওয়া গেল। এভাবে নিয়ম মেনে ক্লাস হলে আমাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে বলে মন্তব্য করে কয়েকজন শিক্ষার্থী।

ক্লাসে ফেরার আনন্দ কেবল শিক্ষার্থীদেরই নয়, সমানভাবে উচ্ছ্বসিত শিক্ষকরাও। দীর্ঘ সময়ের করোনা মহামারিতে নিম্নমুখী হওয়া শিক্ষা ব্যবস্থার মধ্যে আবারও শিক্ষার্থীদের মধ্যে ফিরতে পারার ভিন্ন অনুভূতির কথা জানিয়েছেন শিক্ষকরাও।

ইংরেজি শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মহামারি পরিস্থিতির দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের মধ্যে ফিরছেন তারা। ক্লাসে ফেরার মধ্য দিয়ে শিক্ষার্থীদের একঘেয়েমিতা, হতাশা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সরকারের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন তারা।

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পিরোজপুর এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ  ফেরদৌস আরেফিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করনো হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে সকল ধরণের ব্যবস্থা রেখেছি। মাস্ক বাধ্যতামূলক ও দুরত্ব বজায় রেখে শিক্ষা কার্যক্রম চলছে। আমি দোয়া করি মহান আল্লাহ তায়ালা যাতে আমাদের সকলকে সুস্থ ও করোনা থেকে মুক্ত রাখেন।

চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকেই স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখলভাবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে। প্রথম দিন করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় ও শিক্ষা ব্যবস্থাপনায় ফিরে আসার ব্যাপারে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন করা হয়েছে। তার পরের দিন থেকেই পুরোদমে চালু হয়েছে ক্লাশ। তবে তিনি অভিভাবকদেরকে তাদের সন্তানরা কেউ অসুস্থ হলে স্কুল কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানান। তাছাড়া করোনার কারণে যাতে শিক্ষার্থীদের স্কুল আবার বন্ধ না যায় সে ব্যাপারে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানান।

ঐতিহ্যবাহী এই সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে, পিরোজপুর এর মোট শিক্ষার্থী সহস্রাধিক। তারমধ্যে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে ৩১৫ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial