প্রধান সূচি

ভান্ডারিয়ায় সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভূমিদস্যু ফিরোজ আলমের কবল থেকে সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের স্থানীয় মাদার্শী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, মো. মাসুদ রানা, আ. বারেক, মো. মোশারেফ, মো. সেলিম, হাফেজ আমির হোসেন, মো. টিপু ও তাসলিমা বেগম প্রমুখ।

বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের মৃত আফছের হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৬০)এলাকার বহু মানুষের জমি জবর দখল করে রেখেছেন। তিনি একই এলাকার আ. খালেক, আব্দুল বারেক, মো. আমির হোসেন খান, আলকাস হাওলাদার, মাসুদ, নয়ন, মোশারফ, তাসলিমা বেগম, আ. করিম, মো. টিপু, মো. শহিদসহ একাধিক ব্যক্তিদের সম্পত্তি জবর দখল করে। ফিরোজ হাওলাদারের সম্পত্তি বিক্রির কথা বলে টাকা নিয়ে সম্পত্তি রেজিষ্ট্রি করে না দিয়ে উল্টো ওই সকল ব্যক্তিদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। এ বিষয়ে স্থানীয় শালিস মিমাংসার জন্য বলা হলেও তা মানতে নারাজ ফিরোজ।

ভূমিদস্যু ফিরোজ আলমের কবল থেকে সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগীরা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial