প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় রুবেল (২৬) নামের এক ব্যবসায়ীকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রুবেল ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের নিজ ভাণ্ডারিয়া এলাকার আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৌর শহরের ৪নং ওয়ার্ডের ৭২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজ থেকে মাদক ক্রয় বিক্রয়কালে ২৫ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে পুলিশ।

ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এস.আই আশিকুর রহমান বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা করেছে। শুক্রবার বিকেলে আটককৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial