Friday, September 24th, 2021
স্বরূপকাঠীতে স্বামীর নির্যাতনে গহবধূ হাসপাতালে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রানী বেগম (২২) নামে এক গৃহবধূ স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুইদিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। গত বৃহস্পতিবার বিকেলে স্বামীর হাতে শারিরীক নির্যাতনের শিকার হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তারা বাবা-মা তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা দিচ্ছেন। ওই গৃহবধূর পাষন্ড স্বামীর নাম খাইরুল মৃধা। রানী বেগম একই গ্রামের লাহু মৃধার মেয়ে। এ ব্যাপারে রানীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মৌখিক অভিযোগ জানানো হয়েছে বলে তার মা লাইজু বেগম জানান। গৃহবধূর রানীর মা লাইজু বেগম অভিযোগ করেন, তারা খুবই অভাবী পরিবার। তারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পাকা রাস্তা ভেঙ্গে ৪ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
পিরোজপুরের মঠবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগের ধানীসাফা-মিরুখালী সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২ স্থানের রাস্তা ভেঙ্গে খালে পরিণত হওয়ায় ৪ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী ও চালিতাবুনিয়ার গ্রামের শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীসহ প্রায় ১০ হাজার এলাকাবাসীর যাতায়াতের এই রাস্তাটি গত ১৫ দিন ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তাছাড়া এ সড়কটি দিয়ে আমুয়া, ভান্ডারিয়া, পিরোজপুরসহ দুরপাল্লার ছোট-বড় যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও গত কয়েক দিনের অব্যাহত ভারী বৃষ্টির প্রভাবে পানির চাপে রাস্তাটির বাদুরা বাজারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় রুবেল (২৬) নামের এক ব্যবসায়ীকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রুবেল ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের নিজ ভাণ্ডারিয়া এলাকার আব্দুস সালামের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৌর শহরের ৪নং ওয়ার্ডের ৭২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজ থেকে মাদক ক্রয় বিক্রয়কালে ২৫ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে পুলিশ। ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এস.আই আশিকুর রহমান বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা করেছে। শুক্রবার বিকেলে আটককৃতকে জেলহাজতে প্রেরণ করাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভূমিদস্যু ফিরোজ আলমের কবল থেকে সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের স্থানীয় মাদার্শী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, মো. মাসুদ রানা, আ. বারেক, মো. মোশারেফ, মো. সেলিম, হাফেজ আমির হোসেন, মো. টিপু ও তাসলিমা বেগম প্রমুখ। বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের মৃত আফছের হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৬০)এলাকার বহু মানুষের জমি জবর দখল করে রেখেছেন। তিনি একই এলাকার আ. খালেক, আব্দুলবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে শোকাজ
পিরোজপুরের ইন্দুরকানীতে অনিয়মের অভিযোগে ইন্দুরকানী সদর ইউপি সদস্য এবিএম সেলিম হিরুকে শোকাজ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শিশু কার্ডের চাল আত্মসাতের অভিযোগে তাকে শোকাজ করা হয়। ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের (সাবেক ১নং) ২নং ওয়ার্ডের সদস্য এবিএম সেলিম হিরুর বিরুদ্ধে শিশু কার্ডের চাল আত্মসাতের অভিযোগ করেন সিরাজুল হক মীর। তিনি জানান, আমার কাছ থেকে হিরু মেম্বার শিশু কার্ড করার কথা বলে আমার স্ত্রীর ভোটার আইডি কার্ড ও ছবি আনে। কিন্তু আমার স্ত্রীর নামে কার্ড হলে আমাকে না বলে ৮ মাসের চাল আত্মসাৎ করে। খবর পেয়ে পরিষদে গিয়ে এর সত্যতা পাই।বিস্তারিত পড়ুন
