প্রধান সূচি

ইন্দুরকানীতে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে শোকাজ

পিরোজপুরের ইন্দুরকানীতে অনিয়মের অভিযোগে ইন্দুরকানী সদর ইউপি সদস্য এবিএম সেলিম হিরুকে শোকাজ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশু কার্ডের চাল আত্মসাতের অভিযোগে তাকে শোকাজ করা হয়। ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের (সাবেক ১নং) ২নং ওয়ার্ডের সদস্য এবিএম সেলিম হিরুর বিরুদ্ধে শিশু কার্ডের চাল আত্মসাতের অভিযোগ করেন সিরাজুল হক মীর।

তিনি জানান, আমার কাছ থেকে হিরু মেম্বার শিশু কার্ড করার কথা বলে আমার স্ত্রীর ভোটার আইডি কার্ড ও ছবি আনে। কিন্তু আমার স্ত্রীর নামে কার্ড হলে আমাকে না বলে ৮ মাসের চাল আত্মসাৎ করে। খবর পেয়ে পরিষদে গিয়ে এর সত্যতা পাই। এরপর আমি পরিষদের সচিবের কাছে অভিযোগ দিলে এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অভিযুক্ত ইউপি সদস্য এবিএম সেলিম হিরু বলেন, এটা ভুলবসত: হতে পারে।

ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মশিদুল হক বলেন, ইউপি সদস্য সেলিম হিরুর নামে অভিযোগের সতত্যা পাওয়ায় তাকে শোকাজ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial