পাইকগাছায় পর্ণগ্রাফি আইনে বাবলু গ্রেপ্তার
পাইকগাছায় গৃহবধুর সাথে অসমাজিক কার্যকলাপ করে এবং তা ভিডি তে ধারণ করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাপস ব্যানার্জী (বাবলু) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবলু উপজেলার মঠবাটী গ্রামের মৃত কিরণ ব্যানার্জীর ছেলে।
জানা গেছে, একই গ্রামের এক গৃহবধুর সাথে নানা কৌশলে অবৈধ মেলা মেশা করে তা ভিডিও ধারণ করে বাবলু। গত ১৬ আগষ্ট রাতে আবারও একই উদ্দেশ্যে তার কাছে যায় বাবলু। এসময় তাকে (বাবলু) কোন অবৈধ সুযোগ না দিতে চাওয়ায় ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করার চেষ্টা করে সে। ভিকটিম তাকে কোন সুযোগ না দিয়ে তাকে তাড়িয়ে দেয় এবং তার স্বামীকে ঘটনাটি জানায়। এরপর বাবলু তার কাছে থাকা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম (গৃহবধু) বাদী হয়ে রবিবার রাতে থানায় ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে মামলা হয়। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ী থেকে পুলিশ বাবলুকে গ্রেপ্তার করে।
জানা গেছে, বাবলু এলাকার একাধিক মহিলার সাথে এভাবে অসামাজিক কর্মে লিপ্ত থেকে তা ভিডিও ধারণ করে একইভাবে ছড়িয়ে দিয়েছে।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) স্বপন রায় জানান, বাবলুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
