Monday, September 6th, 2021
লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল
নিরাপদ আশ্রয়ে শরণখোলার তিন শতাধিক ফিশিং ট্রলার
মৌসুমের শেষ মুহূর্তে এসে লঘুচাপের কবলে পড়েছে বঙ্গোপসাগরে ইলিশ আহরণকারী জেলেরা। উত্তাল ঢেউয়ে টিকতে না পেরে সাগর ছাড়তে বাধ্য হন তারা। দক্ষিণাঞ্চলের হাজার হাজার ফিশিং ট্রলার রবিবার বিকেল থেকে ঘাটে ফিরতে শুরু করে। আজ সোমবার পর্যন্ত বাগেরহাটের শরণখোলার বেশিরভাগ ট্রলার নিরাপদে ঘাটে ফিরে এসেছে। কিছু ট্রলার সুন্দরবনের মেহেরআলীর চর ও কলাপাড়া উপজেলার মহিপুরে অবস্থান করছে বলে জানা গেছে। শরণখোলার মৎস্য ব্যবসায়ীরা জানান, মৌসুমের শেষ দিকে এসে সাগরে ইলিশ পড়তে শুরু করায় তারা সারা বছরের লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখেন। কিন্তু এরই মধ্যে সাগর অশান্ত হয়ে ওঠায় তারা আবার হতাশ হয়েছেন।বিস্তারিত পড়ুন
দুদকের মামলায় পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানের জামিন
পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক এবং তার স্ত্রী নিলা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা দুটি মামলায় তাদের জামিন মঞ্জুর করেছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ। আজ সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহা. মুহিদুজ্জামান এর আদালতে মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমান হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানী শেষে দুদকের অভিযোগপত্র প্রদানের পূর্ব পর্যন্ত তাদের জামিন প্রদান করেন। এর আগে গত ২৮ মার্চ দুই মামলায় পৌর মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। মামলারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শিশু সুরক্ষা এবং বাল্য বিবাহ রোধে সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারিগান
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাল্য বিবাহ রোধে শিশু সুরক্ষা এবং সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারিগান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়াল্ডভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এপির উদ্যোগে উদায়ন শিল্পী গোষ্ঠী ও রাজেন্দ্র থিয়েটরের সহায়তায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধ সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারীগানসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার ও ওয়াল্ডভিশন বাংলাদেশ এপি ম্যানেজার জন পল ডি’রোজারিও। স্কুল পড়ুয়া শিশু কিশোরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পিরোজপুরের ইন্দুরকানীতে অসুস্থ শ্বশুরের জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার পথে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭টার দিকে বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মোস্তাফিজ মীরের স্ত্রী নাজিয়া বেগম (৩২) নিজের বাড়ী থেকে পাশর্^বতী শ্বশুর বাড়ীতে যাওয়ার পথে একই এলাকার ওসমান গণির ছেলে মো. পান্না হাওলাদার (৪২) মুখোশ পরে পথ আটকিয়ে গৃহবধুর মুখ চেপে ধরে পাশর্^বর্তী বাগানে নিয়ে যায়। তখন ধর্ষণের চেষ্টা করলে গৃহবধু ডাক চিৎকার করলে স্থানীয় লোকের উপস্থিতি টের পেয়ে পান্না হাওলাদার পালিয়ে যায়। পরে স্থানীয়বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার ॥ ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা অভিযুক্ত সাইফুল মৃধাকে আসামী করে রবিবার রাতে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সাইফুল মৃধাকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার হরিণপালা গ্রামের হারুন মৃধার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটিকে এবং তার বৃদ্ধ নানাকে বাড়ীতে রেখে মেয়েটির মা তার অসুস্থ বোনকে দেখতে পার্শ¦বর্তী মঠবাড়ীয়া উপজেলার একটি ক্লিনিকে যায়। গত বৃহস্পতিবার গভীর রাতে এ সুযোগে বখাটে সাইফুল ইসলাম কৌশলে মেয়েটির ঘরের জানালা খুলে ঘরে ঢুকে মেয়েটিকে বিছানায় একা পেয়ে তাকে বিয়েরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পর্ণগ্রাফি আইনে বাবলু গ্রেপ্তার
পাইকগাছায় গৃহবধুর সাথে অসমাজিক কার্যকলাপ করে এবং তা ভিডি তে ধারণ করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাপস ব্যানার্জী (বাবলু) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবলু উপজেলার মঠবাটী গ্রামের মৃত কিরণ ব্যানার্জীর ছেলে। জানা গেছে, একই গ্রামের এক গৃহবধুর সাথে নানা কৌশলে অবৈধ মেলা মেশা করে তা ভিডিও ধারণ করে বাবলু। গত ১৬ আগষ্ট রাতে আবারও একই উদ্দেশ্যে তার কাছে যায় বাবলু। এসময় তাকে (বাবলু) কোন অবৈধ সুযোগ না দিতে চাওয়ায় ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করার চেষ্টা করে সে। ভিকটিম তাকে কোন সুযোগ না দিয়ে তাকে তাড়িয়েবিস্তারিত পড়ুন
