পিরোজপুরে নতুন ধারার মিউজিক কম্পোজার
তরুন মিউজিক কম্পোজার মেহেদী হাসান পিরোজপুরে নতুন ধারায় মিউজিক কম্পোজিশন করে চলেছেন। তিনি বহি:বিশ্বের বড় বড় মিউজিক লেবেলের সাথে অতিথি মিউজিক কম্পোজার হিসেবে এবং দেশ বিদেশে অনেকগুলো ইউটিউব চ্যানেলে মিউজিক কম্পোজার হিসেবে কাজ করে আসছেন। তিনি পপ, ইলেকট্রনিক, ডাবস্টেপ, এনআরবি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ।
মেহেদী হাসান বলেন, আমি মিউজিক অনেক ভালোবাসি। সব সময় ইচ্ছা ছিলো নতুন ধারার কিছু মিউজিক করা। আমি এখান থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ না পেয়ে অনেক কষ্ট করে বাইরে থেকে মিউজিক কম্পোজিশন শিখেছি। তাই আমি চাচ্ছি যারা নতুন ধারায় মিউজিক কম্পোজিশন করতে চায় তাদের সর্বাত্মক সহায়তা করতে। আমি সব সময় চেষ্টা করি গতানুগতিক মিউজিক কম্পোজিশন না করে আলাদা কিছু সৃষ্টি করে মিউজিক ফিল্ডে দেশের নাম উজ্জ্বল করতে।
Please follow and like us:
« স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ গ্রেপ্তার-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়া আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধনা »
