প্রধান সূচি

করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

পিরোজপুরে সংক্রমণের হার ৪৫ শতাংশ ॥ চলছে কঠোর লকডাউন

পিরোজপুর জেলার ৭টি উপজেলাতে বৃহস্পতিবার সকাল থেকে চলছে কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে। শহরগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে। চলছে না কোন প্রকার যানবাহন।
এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় ৮০ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। করোনা আক্রান্ত হয়ে সদর উপজেলায় ৩ জন এবং ভান্ডারিয়ায় ১ জন মারা গেছে।
পিরোজপুর জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় মোট সংক্রমণের হার ৪৫ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগের মতে, জেলায় এ পর্যন্ত ১০ হাজার স্যাম্পল পরিক্ষা করে ২ হাজার ২৭৫ জন পজেটিভ হয়েছে। এ পর্যন্ত ৪০ জন মারা গেছেন। ১ হাজার ৬৮৪ জন সুস্থ্য হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘন্টায় ১৮২টি স্যাম্পল পরিক্ষা করে ৮০ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৮ জন এবং আইশলিশনে ১৭ জন রোগীসহ মোট ৪৪ জন রোগী ভর্তি আছে। জেলায় ৪ জন রোগী মারা গেছে। করোনা ওয়ার্ডে সেন্টাল অক্সিজেনসহ অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।


জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। সকল দোকানপাট বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial