প্রধান সূচি

Thursday, July 1st, 2021

 

করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

পিরোজপুরে সংক্রমণের হার ৪৫ শতাংশ ॥ চলছে কঠোর লকডাউন

পিরোজপুর জেলার ৭টি উপজেলাতে বৃহস্পতিবার সকাল থেকে চলছে কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে। শহরগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে। চলছে না কোন প্রকার যানবাহন। এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় ৮০ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। করোনা আক্রান্ত হয়ে সদর উপজেলায় ৩ জন এবং ভান্ডারিয়ায় ১ জন মারা গেছে। পিরোজপুর জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় মোট সংক্রমণের হার ৪৫ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগের মতে, জেলায় এ পর্যন্ত ১০ হাজার স্যাম্পল পরিক্ষা করে ২ হাজার ২৭৫ জন পজেটিভ হয়েছে। এ পর্যন্তবিস্তারিত পড়ুন


উপবৃত্তির টাকা আত্মসাৎ ॥ নগদ এজেন্টকে জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারের এ.আর কম্পিউটার নামক টেলিকম ব্যবসায়ী এবং নগদ এজেন্টের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ভুক্তভোগী মুক্তা শীল এ.আর কম্পিউটারের মালিক মো. জালিজ মাহামুদ রাসেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ অভিযোগ দায়ের করেন। মুক্তা শীল জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সরকার নগদ একাউন্টের মাধ্যমে টাকা প্রদান করেছে। সে হিসেবে তার মেয়ে অধরা শীল উপজেলার আসপর্দি উজিয়াল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হিসেবে উপবৃত্তির টাকা পায়। তার মেয়ের সেই উপবৃত্তির টাকাবিস্তারিত পড়ুন


কাউখালীতে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে। মাস্ক ব্যবহার না করার দায়ে ২৬ জনকে ১ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। কাউখালী চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এবং কলেজ মোড় এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial