কাউখালীতে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা
করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে। মাস্ক ব্যবহার না করার দায়ে ২৬ জনকে ১ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
কাউখালী চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এবং কলেজ মোড় এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।
Please follow and like us:
« নাজিরপুরে ওষুধ কোম্পানীর গাড়ি খাদে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উপবৃত্তির টাকা আত্মসাৎ ॥ নগদ এজেন্টকে জরিমানা »
