নাজিরপুরে ওষুধ কোম্পানীর গাড়ি খাদে
নাজিরপুর উপজেলার চরখোলা এলাকায় SK-F কোম্পানির ঔষধের গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়। সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধি এবং গাড়ি চালকের সাথে কথা বলে জানা যায়, গাড়িটি নাজিরপুর উপজেলায় ঔষধ ডেলিভারি দিয়ে রাত সাড়ে ৮টা দিকে নাজিরপুর থেকে পিরোজপুর যাওয়ায় পথে দুর্ঘটনা হয়। রাতে রাস্তায় বসে ৩ জন লোক লুডু খেলছিলো এবং অপর দিক থেকে একটি একটি ট্রাক আসছিলো। ট্রাককে সাইড দিয়ে সামনে লুডু খেলোয়াড়দের বাঁচাতে গিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের গাড়ি এবং পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এতে কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, তাদের পক্ষে গাড়িটি তোলা সম্ভব নয়। পরে কোম্পানির জেলা প্রতিনিধি গোপালগঞ্জ যোগাযোগ করলে সেখান থেকে ট্রাক এসে গাড়িটি তোলার সিদ্ধান্ত হয়।
Please follow and like us:
« লকডাউন বাস্তবায়নে মাঠে ১০৬ ম্যাজিস্ট্রেট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা »
