প্রধান সূচি

Wednesday, June 30th, 2021

 

নাজিরপুরে ওষুধ কোম্পানীর গাড়ি খাদে

নাজিরপুর উপজেলার চরখোলা এলাকায় SK-F কোম্পানির ঔষধের গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়। সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধি এবং গাড়ি চালকের সাথে কথা বলে জানা যায়, গাড়িটি নাজিরপুর উপজেলায় ঔষধ ডেলিভারি দিয়ে রাত সাড়ে ৮টা দিকে নাজিরপুর থেকে পিরোজপুর যাওয়ায় পথে দুর্ঘটনা হয়। রাতে রাস্তায় বসে ৩ জন লোক লুডু খেলছিলো এবং অপর দিক থেকে একটি একটি ট্রাক আসছিলো। ট্রাককে সাইড দিয়ে সামনে লুডু খেলোয়াড়দের বাঁচাতে গিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের গাড়ি এবং পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এতে কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরাবিস্তারিত পড়ুন


লকডাউন বাস্তবায়নে মাঠে ১০৬ ম্যাজিস্ট্রেট

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করেছে সরকার। এই সময়ে সারাদেশের ৮টি বিভাগে ১০৬ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী সংশ্নিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা’ অনুযায়ী, এপিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে কর্মকর্তাদের। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধের প্রজ্ঞাপনে বিধিনিষেধবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ আটক-১

পিরোজপুর পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ডে ‘মা আর্ট এন্ড রং’ নামক বন্ধ দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ মো. রাসেল খান (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক রাসেল খান পিরোজপুর পৌরসভা ৮নং ওয়ার্ডের নিয়াজ উদ্দিন খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া এর নেতৃত্বে উপ-পরিদর্শক মো. আবু জাফর বিশ্বাস, উপ-সহকারী পরিদর্শক মো. অলিউর রহমানসহ সংগীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।


পিরোজপুরে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার পিরোজপুর হাসপাতালে একজনের মৃত্যু হয়। পিরোজপুর পৌরসভার ব্রাহ্মনকাঠী এলাকার আকুলী রানী সাহা (৭৫) বুধবার সকালে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। এছাড়া মঙ্গলবার জেলার ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজেম্বর আলী (৭০) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়। আর বাড়ি উপজেলার ইকরি ইউনিয়নে। এ নিয়ে জেলায় করোনা আক্রাক্ত হয়ে মোট মৃত্যু’র সংখ্যা ৩৬ জন। পিরোজপুরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রাকাত হয়েছেন ৫৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ১৯৫ জন। এর মধ্যেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ওএমএস’র চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ

পিরোজপুরে ওএমএস’র চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকার কর্তৃক ওএমএস এর ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি চলমান রয়েছে। বাজারে মোটা চালের দাম ৫০ টাকা ও আটা ৩০ টাকা থাকায় ওএমএস কেন্দ্রগুলোতে নিম্নআয়ের মানুষের ভিড় বেশী। কিন্তু ওএমএস এর দোকানগুলোর কিছু অসাধু ডিলারের অনিয়মের কারণে নিম্নআয়ের মানুষগুলো সরকারের স্বল্পমূল্যে বিক্রয়যোগ্য চাল ও আটা পাচ্ছেন না। ওএমএস বিক্রয় কেন্দ্র থেকে নামমাত্র চাল আটা বিক্রি করে বেশীরভাগ ওএমএস এর চাল ও আটা কালোবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এছাড়া ওনেক ক্ষেত্রে ৫ কেজির চালের স্থলে পরিমাপে কমবিস্তারিত পড়ুন


বিলুপ্তপ্রায় চিত্রা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন

পাইকগাছার লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা বিলুপ্তপ্রায় চিত্রা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের সাফল্য অর্জন করেছেন। মিঠাপানির বিলুপ্তপ্রায় মাছ পূনরূদ্ধার ও সংরক্ষণের পর এবার উপকূলীয় অঞ্চলের বিলুপ্তপ্রায় চিত্রা মাছের কৃত্রিম প্রজনন এবং পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খুলনার পাইকগাছার লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা। চিত্রা মাছ উপকূলীয় অঞ্চলভেদে পায়রা, বিশতারা, বোথরাসহ একাধিক নামে পরিচিত। মাছটির বৈজ্ঞানিক নাম Scatophagus argus। উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন মাছের মধ্যে চিত্রা একটি। মাছটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি সুস্বাদু। এক সময় চিত্রা মাছ সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার নদ-নদী, খাড়ি ও ঘেরে প্রচুর পরিমাণে পাওয়াবিস্তারিত পড়ুন


পাইকগাছায় অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ মুহুর্তে পাইকগাছায় লস্কর অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব ছুরমান আলী ও আলহাজ্ব অহেদুজ্জামান কাগজীর কল্যাণে লস্কর ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন নিজ উদ্যোগে অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ৫টি অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জাম নিয়ে এ ব্যাংকের যাত্রা শুরু করেছে। বুধবার দুপুরে চেয়ারম্যানের বসতবাড়ী লক্ষ্মীখোলায় লস্কর অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী পৌরসভার বাজেট ঘোষণা

পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে স্বরূপকাঠী পৌরভবনের সেমিনার কক্ষে মেয়র গোলাম কবির ৭৬ কোটি ১৬ লক্ষ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে প্রস্তাবিত বাজেট ওই টাকা ধরা হয়। এরমধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৮৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয় ৭৩ কোটি ৬৯ লক্ষ টাকা। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. জাকির হোসেন, স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. ফারুক হোসেন, স্বরূপকাঠী প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।


পিরোজপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক প্রদান

পিরোজপুর সদর উপজেলার দরিদ্র ও বিশেষ পেশা গোষ্ঠী পরিবারের ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) পিরোজপুরের আঞ্চলিক কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিকের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন। রিকের পিরোজপুরের এরিয়া ব্যবস্থাপক ফারুক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,  জোনাল ব্যবস্থাপক এমদাদুল হক, রিকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক সৈয়দ ওয়াহিজুর রহমান,  শংকর দেবনাথ ও জয়দেব পাল, শিক্ষার্থী শাহিন খান প্রমুখ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি সংস্থা রিসোর্সবিস্তারিত পড়ুন


লকডাউনে জরুরি কারণ ছাড়া বের হলেই শাস্তি

সাত দিনের জন্য কঠোর লকডাউন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ, যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনার প্রজ্ঞাপন আজ বুধবারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial