পিরোজপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক প্রদান
পিরোজপুর সদর উপজেলার দরিদ্র ও বিশেষ পেশা গোষ্ঠী পরিবারের ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
বুধবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) পিরোজপুরের আঞ্চলিক কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিকের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন। রিকের পিরোজপুরের এরিয়া ব্যবস্থাপক ফারুক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জোনাল ব্যবস্থাপক এমদাদুল হক, রিকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক সৈয়দ ওয়াহিজুর রহমান, শংকর দেবনাথ ও জয়দেব পাল, শিক্ষার্থী শাহিন খান প্রমুখ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করে। ২০১৯ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের দ্বিতীয় দফা ও ২০২০ সালে পাস করা শিক্ষার্থীদের প্রথম দফার শিক্ষা বৃত্তির চেক দেওয়া হয়।
