পিরোজপুরে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার পিরোজপুর হাসপাতালে একজনের মৃত্যু হয়। পিরোজপুর পৌরসভার ব্রাহ্মনকাঠী এলাকার আকুলী রানী সাহা (৭৫) বুধবার সকালে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়।
এছাড়া মঙ্গলবার জেলার ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজেম্বর আলী (৭০) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়। আর বাড়ি উপজেলার ইকরি ইউনিয়নে। এ নিয়ে জেলায় করোনা আক্রাক্ত হয়ে মোট মৃত্যু’র সংখ্যা ৩৬ জন।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রাকাত হয়েছেন ৫৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ১৯৫ জন। এর মধ্যে আইসোলেসনে আছেন ২৪৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৬ জন।
পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই প্রধান মো. তৈয়ব আলী জানান, পিরোজপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে ৫৩ জন।
