প্রধান সূচি

স্বরূপকাঠী পৌরসভার বাজেট ঘোষণা

পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে স্বরূপকাঠী পৌরভবনের সেমিনার কক্ষে মেয়র গোলাম কবির ৭৬ কোটি ১৬ লক্ষ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে প্রস্তাবিত বাজেট ওই টাকা ধরা হয়।

এরমধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৮৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয় ৭৩ কোটি ৬৯ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. জাকির হোসেন, স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. ফারুক হোসেন, স্বরূপকাঠী প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial