পাইকগাছায় অক্সিজেন ব্যাংকের উদ্বোধন
করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ মুহুর্তে পাইকগাছায় লস্কর অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে। আলহাজ্ব ছুরমান আলী ও আলহাজ্ব অহেদুজ্জামান কাগজীর কল্যাণে লস্কর ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন নিজ উদ্যোগে অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ৫টি অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জাম নিয়ে এ ব্যাংকের যাত্রা শুরু করেছে। বুধবার দুপুরে চেয়ারম্যানের বসতবাড়ী লক্ষ্মীখোলায় লস্কর অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, বিভুতী ভুষন সানা।
প্রভাষক ময়নুল ইসলাম ও এমএম আজিজুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, আফি আজাদ বান্টি, মামুন সরদার, রায়হান পারভেজ রনি, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
