প্রধান সূচি

লকডাউনে জরুরি কারণ ছাড়া বের হলেই শাস্তি

সাত দিনের জন্য কঠোর লকডাউন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ, যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনার প্রজ্ঞাপন আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। তাই সকল জনসাধারণকে জরুরী এবং যথাযোগ্য কারণ ছাড়া পিরোজপুরবাসীকে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে পিরোজপুর কন্ঠ পরিবারের পক্ষ থেকে। সরকারী নির্দেশনা মেনে চলুন, অন্যকেও সরকারী নির্দেশনা মেনে চলার জন্য উৎসাহিত করুন। জেলা প্রশাসনকে সহায়তা করুন। আসুন আমরা পিরোজপুরবাসী সবাই ভাল থাকি। স্বাস্থ্যবিধি এবং সরকারের ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন মেনে চলি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial