পাইকগাছায় তক্ষকসহ আটক-২ ॥ ৬ মাসের কারাদন্ড
পাইকগাছায় তক্ষকসহ আটক দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী (৬০) ও একই এলাকার মৃত করিম সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)কে আটক করা হয়। র্যাব তাদের বসতবাড়ী থেকে দুইটি জীবিত তক্ষক উদ্ধার করে।
এ ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ (২) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে আটক অভিযুক্ত মোহাম্মদ আলী গাজী ও জাহাঙ্গীর আলমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পরে উদ্ধারকৃত তক্ষক দুটিকে অবমুক্ত করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ার ছোট্ট স্মৃতি আজকের আলোচিত নায়িকা পরীমণি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালী উপজেলা প্রশাসনকে ৩ হাজার মাস্ক দিলেন সাবেক সেনা কর্মকর্তা »
