প্রধান সূচি

পিরোজপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন

পিরোজপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ন ও সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ছিল নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন।
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সাকিল সেখ ও তার সমর্থদের উপর হামলা করে মারধর করেছে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওমর সেখ ও তার সমর্থকরা। সকাল ১১টার দিকে কেন্দ্র এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। হামলায় সাকিল সেখের হাত ভেঙ্গে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
উপজেলার টোনা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ৩৪নং তেজদাসকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এম এ মান্নানকে লাঞ্চিত করে নৌকা প্রতিকের প্রার্থী ইমরান আলম খান হারুন ও তার সমর্থকরা। সকাল ১১টার দিকে নৌকা প্রতিকের প্রার্থী তার সমর্থকদের নিয়ে কেন্দ্র এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থী এম এ মান্নান ও তার সমর্থদের সাথে কথা কাটাকাটি হয় এবং মান্নানকে ধাক্কা দেওয়ার দেওয়ার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্র এলাকায় উত্তেজনা দেখা গেলে দ্রুত আইন শৃংখলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে, ভোটের আগের রাতে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বিমল মন্ডল ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিদ্বন্দ্বি অপর সদস্য এক সদস্য প্রার্থীর বিরুদ্ধে।
ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে জাল ভোট দেয়ার চেষ্টাকালে হৃদয় নামে একজনকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের ১৭নং পথেরহাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ নম্বর ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলাকালীন সময়ে বালিপাড়া গ্রামের রুহুল আমিন শেখের ছেলে হৃদয় শেখ (৩৮) জাল ভোট দেয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে এম মহিউদ্দিন তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial