প্রধান সূচি

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার

পিরোজপুরে ২০০৪ জন গৃহহীন পরিবার পেল নতুন ঘর

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে ২য় পর্যায়ে দুই হাজার ৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পরে পিরোজপুরে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ ঘর পাওয়া পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২য় ধাপে নির্মিত দুই হাজার ৪ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির মালিকানা দিয়ে সরকারী খরচে দুই কক্ষ, ১টি রান্নাঘর, একটি স্বাস্থ্যসম্মত লেট্রিন ও বারান্দাসহ ৩০৫.৭৬ বর্গ ফুট আয়তন বিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করা হয়।
এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৩০০, নাজিরপুরে ৪০০, নেছারাবাদে ২০৪, ভান্ডারিয়ায় ৩৫০, ইন্দুরকানিতে ৩০০, কাউখালীতে ২৫০ এবং মঠবাড়িয়া উপজেলায় ২০০ পরিবারকে ঘর ও দলিল হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর তৈরীতে ব্যয় হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial