বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টুকে রাষ্ট্রীয় মার্যদায় দাফন
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মঙ্গলবার রাতে জেলা শহরের শেখপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার যোহরবাদ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ঈদগাহে মরহুমের জানাজা শেষে পৌর গোরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজা নামাজের আগে পিরোজপুর সদর ইউএনও বশির আহমেদের নেতৃত্বে মরহুমকে রাষ্ট্রীয় মার্যদা দেয়া হয়। এ সময় পুলিশের একটি চৌকসদল মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করে।
Please follow and like us:
« নাজিরপুরের উপজেলা নির্বাহী অফিসারের সিএ’র বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা »
