প্রধান সূচি

কাউখালীতে বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা

পিরোজপুরের কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো. নুরুল আমিনের নির্বাচনী প্রতীক বাই সাইকেল মার্কার পক্ষে বিরাট মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বাশুরি গ্রাম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী মহিলা কলেজ এলাকায় এসে মিছিলটি শেষ হয়।
পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেপি মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সমাজসেবক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা শেখ লিটন, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২১ জুন কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্ষীয়াণ রাজনীতিক, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিনকে বাই সাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে কাউখালীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial