Wednesday, June 16th, 2021
কাউখালীতে বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা
পিরোজপুরের কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো. নুরুল আমিনের নির্বাচনী প্রতীক বাই সাইকেল মার্কার পক্ষে বিরাট মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বাশুরি গ্রাম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী মহিলা কলেজ এলাকায় এসে মিছিলটি শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেপি মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সমাজসেবক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা শেখ লিটন, যুববিস্তারিত পড়ুন
বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টুকে রাষ্ট্রীয় মার্যদায় দাফন
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার রাতে জেলা শহরের শেখপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার যোহরবাদ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ঈদগাহে মরহুমের জানাজা শেষে পৌর গোরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজা নামাজের আগে পিরোজপুর সদর ইউএনও বশির আহমেদের নেতৃত্বে মরহুমকে রাষ্ট্রীয় মার্যদা দেয়া হয়। এ সময় পুলিশের একটি চৌকসদল মরহুমের প্রতিবিস্তারিত পড়ুন
নাজিরপুরের উপজেলা নির্বাহী অফিসারের সিএ’র বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ের সি.এ মো. রুহুল আমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রভাব খাটিয়ে নানাভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অভিযোগে জানা গেছে, সি.এ মো. রুহুল আমিন গত ২০১৮-১৯ অর্থ বছরের তৎকালীন ইউএনও রোজি আক্তারের বাসভবনের আসবাবপত্র (ফার্নিচার) ক্রয়ের জন্য বরাদ্দ পাওয়া প্রায় ৫ লাখ টাকার পুরোটাই আত্মসাৎ করছেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাবেক কর্মচারী মো. তৌহিদুল ইসলামসহ একাধিক কর্মচারী জানান, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের দায়িত্ব পালনের টাকা নাবিস্তারিত পড়ুন
