প্রধান সূচি

ভান্ডারিয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুরের ভান্ডারিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম আনারস প্রতীক নিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা খান এনায়েত করিমের স্থানীয় মঞ্জু মার্কেট নামে খ্যাত স্থানে অবস্থিত তার প্রধান নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এতে কোন হতাহত না হলেও অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, ৭০টি চেয়ার, ৩টি টেবিল, ১টি টেলিভিশন, নির্বাচনী পোষ্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিষপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে পাশ্ববর্তী জাহাঙ্গীর মাঝির ১টি চায়ের দোকানও পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।।

এ ঘটনায় খান এনায়েত করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভিটাবড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী রিটার্নিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন খলিফা জানান, অফিস পোড়ানোর মৌখিকভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস সাংবাদিকদের জানান, এ ঘটনায় খান এনায়েত করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, ভিটাবাড়িয়া ইউনিয়নে খান এনায়েত করিম ছাড়াও তার আপন ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান এনামুল করিম পান্না নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি (জেপি) মনোনিত মতিউর রহমান বুলবুল (বাই সাইকেল), মো. হাফিজুর রহমান মৃধা স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা প্রতীক নিয়ে  প্রতিদ্বন্ধিতা করছেন।

এদিকে নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি ঘরোয়া কোন্দল কিনা সে বিষয় নিয়েও এলাকায় গুঞ্জন চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial