প্রধান সূচি

পিরোজপুরে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মো. সাব্বির সেখ (৩২)কে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশের ওসি ইউনুচ আলি’র নেতৃত্বে এস আই দেলোয়ার হোসাইন জসিম, এএসআই ওয়ালিইল্লাহ, কনেষ্টবল রাজ্জাক, হাবিব, মোস্তাফিজ, রিয়াজ ও সাইফুলসহ ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কালিবাড়ী কালি মন্দিরের পিছন থেকে ৪৫ পিস ইয়াবাসহ সাব্বির সেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির সেখ পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের সেলিম সেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা পূর্বক পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial