Thursday, June 3rd, 2021
পিরোজপুরে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মো. সাব্বির সেখ (৩২)কে গ্রেফতার করেছে। ডিবি পুলিশের ওসি ইউনুচ আলি’র নেতৃত্বে এস আই দেলোয়ার হোসাইন জসিম, এএসআই ওয়ালিইল্লাহ, কনেষ্টবল রাজ্জাক, হাবিব, মোস্তাফিজ, রিয়াজ ও সাইফুলসহ ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কালিবাড়ী কালি মন্দিরের পিছন থেকে ৪৫ পিস ইয়াবাসহ সাব্বির সেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির সেখ পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের সেলিম সেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা পূর্বক পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পিরোজপুরে এক লাখ ২৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
পিরোজপুরে এক লাখ ২২ হাজার ৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৯ হাজার ১৬০ জন শিশুকে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার ৭৫৭ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলার ৭ উপজেলা ও ৩ পৌরসভার শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এক হাজার ৩১২টি টিকাদান কেন্দ্রে দুই হাজার ৬২৪ জন স্বেচ্ছাসেবক শিশুদের এই ক্যাপসুল খাওয়াবেন। এছাড়াও এই ক্যাম্পেইনে টিকাদান সুপারভাইজার, স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ,বিস্তারিত পড়ুন
