প্রধান সূচি

স্বরূপকাঠীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) পুকুরে ডুবে খাদিজা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিহারী গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। খাদিজা ঐ গ্রামের মো. মুনিরুল ইসলামের মেয়ে।
নিহত খাদিজার আপন চাচা মো. সিরাজুল ইসলাম জানান ওইদিন সকালে খাদিজা সকলের অগোচরে বাড়ির সামনের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডা. হালিমা প্রধান দোলা জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial