পিরোজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পিরোজপুরে বজ্রপাতে রুহুল আমিন শেখ (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন নামাজপুর গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
রুহুল আমিনের ছেলে মো. ওদুদ শেখ জানান, তার বাবা কৃষি কাজ করতেন। তিনি বাড়ির পাশে গরু গোয়ালে উঠানোর কাজে ব্যস্ত থাকার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জ. মাসুদুজ্জামান মিলু জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না পাওয়ায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
Please follow and like us:
« পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু »
