প্রধান সূচি

Monday, May 31st, 2021

 

পিরোজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরে বজ্রপাতে রুহুল আমিন শেখ (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন নামাজপুর গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। রুহুল আমিনের ছেলে মো. ওদুদ শেখ জানান, তার বাবা কৃষি কাজ করতেন। তিনি বাড়ির পাশে গরু গোয়ালে উঠানোর কাজে ব্যস্ত থাকার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জ. মাসুদুজ্জামান মিলু জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না পাওয়ায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।


পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম রায় চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এস এম পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ। সদরবিস্তারিত পড়ুন


কাউখালীতে গৃহবধুর লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে শান্তা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাউখালী ইউনিয়নের বাশুরী গ্রামে নিজ বাড়ির পিছনে একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শান্তা বাশুরি গ্রামের মাহাবুব সরদারের মেয়ে ও একই গ্রামের আলী হায়দারের স্ত্রী। শান্তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শাস্তা মানসিক রোগে ভুগছিল। রবিবার গভীর রাতে শান্তাকে ঘরে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুজিঁর এক পর্যায়ে দেখেন যে, বাড়ির পাশের্^ পুকুরের কাছে একটি কাঠাল গাছের ডালের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবিস্তারিত পড়ুন


পিরোজপুরে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিরোজপুরে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ৩৭ জন কর্মহীন সংস্কৃতিসেবীদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial