পিরোজপুরে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
পিরোজপুরে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ৩৭ জন কর্মহীন সংস্কৃতিসেবীদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে গৃহবধুর লাশ উদ্ধার »
