প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম রায় চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এস এম পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।


সদর উপজেলা প্রশাসন আয়োজিত ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শংকরপাশা ইউনিয়ন পরিষদ ২-০ গোলে কদমতলা ইউনিয়ন পরিষদকে হারিয়ে জয়ী হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial