প্রধান সূচি

স্বরূপকাঠীতে দুই জেলেকে অর্থদন্ড

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সন্ধ্যা নদীতে অবৈধ চরগড়া জাল দিয়ে মাছ শিকারের দায়ে কামাল হোসেন ও ইদ্রিস আলী নামে দুই জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।
জানা গেছে, থানা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে উপজেলার গণমান এলাকায় সন্ধ্যানদীতে অভিযান চালিয়ে দু’টি চরগড়াসহ তাদের আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল পুড়ে ফেলা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial