প্রধান সূচি

নাজিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশ ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল শেখ (৪৫)কে সোমবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জালাল শেখ উপজেলার চৌঠাইমহল গ্রামের শাহাআলম শেখের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার চাঁটখিল থানার একটি মামলায় আসামী জালাল শেখকে ১৩ বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত। পলাতক সাজাপ্রাপ্ত আসামী জালাল শেখকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নাজিরপুর থানার এস আই মো. সাইফুল ইসলাম, এএসআই ইমাম হোসেন ও আব্দুর রহমানের নেতৃত্বে সেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নাজিরপুর থানার ওসি শেখ আশ্রাফুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী জালাল শেখ এর বিরুদ্ধে নাজিরপুর থানায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসায় গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial