প্রধান সূচি

Tuesday, May 25th, 2021

 

বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মরত সাংবাদিকের মতবিনিময়

বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকের সাথে নবাগত জেলা প্রশাসক মো. আজিজুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সাবেক সভাপতি এডভোকেট শাহ-আলম টুকু, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংবাদিক মজনু হোসেন, ইশরাত জাহান, শামসুর রহমান, আজাদুল হক প্রমুখ।


স্বরূপকাঠীতে দুই জেলেকে অর্থদন্ড

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সন্ধ্যা নদীতে অবৈধ চরগড়া জাল দিয়ে মাছ শিকারের দায়ে কামাল হোসেন ও ইদ্রিস আলী নামে দুই জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। জানা গেছে, থানা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে উপজেলার গণমান এলাকায় সন্ধ্যানদীতে অভিযান চালিয়ে দু’টি চরগড়াসহ তাদের আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল পুড়েবিস্তারিত পড়ুন


নাজিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশ ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল শেখ (৪৫)কে সোমবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জালাল শেখ উপজেলার চৌঠাইমহল গ্রামের শাহাআলম শেখের ছেলে। থানা সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার চাঁটখিল থানার একটি মামলায় আসামী জালাল শেখকে ১৩ বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত। পলাতক সাজাপ্রাপ্ত আসামী জালাল শেখকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নাজিরপুর থানার এস আই মো. সাইফুল ইসলাম, এএসআই ইমাম হোসেন ও আব্দুর রহমানের নেতৃত্বে সেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাজিরপুর থানার ওসি শেখ আশ্রাফুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী জালাল শেখ এর বিরুদ্ধে নাজিরপুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial